1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

কালিয়ায়  চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার

গোলাম মোর্শেদ, নড়াইল:

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জারজিদ মোল্যার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ইউনিয়নের সকল ইউপি সদস্যরা চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে ইউএনও কালিয়া বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বর্তমান চেয়ারম্যান মোঃ জারজিদ মোল্যা ইউনিয়ন পরিষদে কোন মাসিক মিটিং করেন না। সদস্যদের স্বাক্ষর জাল করে ইউপি সচিব মোঃ ইব্রাহিম হুসাইন এর সহযোগিতায় রেজুলেশন খাতায় বিভিন্ন প্রকল্পের নামের তালিকা করে উপজেলায় জমা দেন। প্রকল্প বাস্তবায়ন কমিটির নামের তালিকা নিজের ইচ্ছামত করেন এবং উপজেলা মাসিক মিটিংয়ে ও তিনি হাজির হন না।

চেয়ারম্যান এর স্বেচ্ছাচারিতায় ও ইউপি সচিব এর সার্বিক সহযোগিতায় বিভিন্ন প্রকল্পের টাকা উত্তোলন সহ বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি, কাবিখা, টি, আর প্রকল্পের কাজ না করে মনগড়া প্রকল্প বাস্তবায়ন কমিটি করে রেজুলেশনে ইউপি সদস্যদের স্বাক্ষর জাল করে বিল উত্তোলন করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।

এ ছাড়া তাঁর বিরুদ্ধে অনেকগুলো নাশকতা মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন ইউপি সদস্যরা। এ বিষয়ে চেয়ারম্যান মোঃ জারজিদ মোল্যাকে একাধিকবার ফোন দিলেও পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews