1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

অভয়নগরে দুই স্থানে বোমা হামলা, আহত ২

  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার

যশোর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে একযোগে দুই স্থানে বোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন বাজার এলাকায় এ হামলা হয়। এতে বিশ্বাস ট্রেডার্সের দুই কর্মচারী মাসুম বিল্লাহ (২৪) ও মোহাম্মদ আলী শয়ন (২৩) আহত হন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে আসা দুই অজ্ঞাত দুষ্কৃতকারী ব্যবসায়ী জিয়াউর রহমান বিশ্বাসের (৪২) মেসার্স বিশ্বাস ট্রেডার্সের অফিসের সামনে দুটি বোমা নিক্ষেপ করে। একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে অফিসের গ্লাস ভেঙে ছড়িয়ে পড়ে। এতে দুই কর্মচারী আহত হন। অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

এরপর একই মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা প্রায় ৫০০ গজ দূরে ব্যবসায়ী মিল্টন তরফদারের মালিকানাধীন তরফদার ট্রেডার্সের সামনে আরও একটি বোমা নিক্ষেপ করে। সেটিও বিস্ফোরিত হয়, তবে হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত বোমাটি পানি ভর্তি বালতিতে হেফাজতে নেয়। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, “বোমা হামলার সঠিক কারণ এখনও উদঘাটন করা যায়নি। তবে পূর্বশত্রুতা বা চাঁদাবাজির কারণে ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।” তিনি আরো বলেন, “ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি বোমা, বিস্ফোরিত দুটি বোমার অংশবিশেষ ও স্প্রিন্ডার উদ্ধার করা হয়েছে। তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews