1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

আকাশ মিশেছে জমিনে

  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৩৪ বার

 ।।প্রকৌশলী মোঃ আক্তার আলী।।

সীমান্তে অদৃশ্য কাঁটাতার,

কিন্তু উন্মুক্ত আকাশ দু’দিকেই

সমান দৃশ্যমান।

ব্যবধান শুধু জমিনের ফারাক।

মন দুটি একই আকাশে, বাতাসে,

নিঃশ্বাসে, প্রশ্বাসে ।

একই সূর্যের আলোয় আলোকিত দু’জন,

একই গোধূলির আভাতে আচ্ছাদিত,

একই চাঁদ পানে একই সময়ে চেয়ে থাকা।

একই উপলব্ধি, অনুভব,

একই আকাঙ্খা।

দু’দিকেই দুইটি করে প্রসারিত হাত

মিলনের প্রতীক্ষায়।

মাঝে বহমান নদী

অতিক্রান্ত কিছুটা সময়।

মুক্ত আকাশ দূরে কোথাও গিয়ে

ঠিকই মিশেছে জমিনে

সবুজ ঘাসের বুকে,

কিংবা বহমান কোন নদীর গভীর মোহনায়।

কিন্তু সবুজ জমিন কিংবা নদীর মোহনা

আর কত দূর, কত দূরের সীমানায় …..

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews