1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

পাবনায় পরকীয়ার জেরে যুবককে হ*ত্যা

  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার

অনলাইন ডেস্ক:পাবনা পৌরসভার সাধুপাড়া এলাকায় পরকীয়ার জেরে মো. আকাশ (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা এবং নাইম হোসেন নামে আরেক যুবককে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে সাধুপাড়া ব্রিজের কাছে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আকাশ সদর উপজেলার পলিথিন মোড় এলাকার সোহেলের ছেলে, এবং আহত নাইম একই এলাকার মৃত লালু মণ্ডলের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাধুপাড়ার এক গৃহবধূর সঙ্গে মিল্লাত নামের এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল।

ওই সম্পর্কের প্রমাণ ছিল আকাশ ও নাইমের কাছে। এ কারণে মঙ্গলবার রাতে মিল্লাত ও তার সহযোগী সুভেলকে ধরে কথাকাটাকাটির একপর্যায়ে মিল্লাত ছুরি দিয়ে আকাশ ও নাইমকে কুপিয়ে পালিয়ে যায়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে সুভেল নামের একজনকে আটক করেছে। পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews