
বর্ষার সকাল
উর্মি জাহান অনামিকা
ভোরের কুয়াশা ঘুম ভাঙায়
পাতায় টুপটাপ বৃষ্টির গান,
জলভরা আকাশ কাঁপে হঠাৎ
বজ্রের মাঝে সূর্যের সন্ধান।
ঘাসে জমে শিশিরের মোহ,
জলরঙে আঁকা মাঠের কোণ,
বাঁশবাগানে বাতাস খেলছে
নরম নরম ধোঁয়াটে টোন।
কাক ডাকে ছাদের কিনারে,
কিশোর বাজায় একতারা,
গন্ধে ভেজা কদম ফুলে
জেগে ওঠে প্রেমের ধারা।
চায়ের কাপে ভাপ ওঠে ধীরে,
মায়ের ডাকে ঘরে ফেরা—
এমন সকাল, বর্ষার কোলে
স্মৃতির মতো হৃদয় ভরা।