1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

ইথিওপিয়ায় গির্জার অস্থায়ী কাঠামো ধসে নিহত ৩৬, আহত শতাধিক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৭৯ বার

আন্তর্জাতিক ডেস্ক:পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় একটি গির্জার অস্থায়ী কাঠামো ধসে অন্তত ৩৬ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বহু মানুষ। দেশটির আমহারা অঞ্চলের আরেরতি শহরে এই দুর্ঘটনা ঘটে ভার্জিন মেরি উৎসব চলাকালে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৭০ কিলোমিটার পূর্বে অবস্থিত আরেরতি শহরের মেনজার শেনকোরা আরেরতি মারিয়াম গির্জায় এ দুর্ঘটনা ঘটে। বার্ষিক ধর্মীয় উৎসবে অংশ নিতে আসা শত শত তীর্থযাত্রীর ভিড়ের মধ্যে হঠাৎ করেই কাঠের তৈরি অস্থায়ী নির্মাণকাঠামোটি ভেঙে পড়ে।

জেলার পুলিশপ্রধান আহমেদ গেবেয়েহু দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ফানা’কে জানান, এ পর্যন্ত ৩৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত নয়, তবে স্থানীয় সূত্রগুলো বলছে প্রায় ২০০ জন আহত হয়েছেন।স্থানীয় সরকারি কর্মকর্তা আতনাফু আবাতে ‘ইথিওপিয়ান ব্রডকাস্টিং করপোরেশন’ (ইবিসি)-কে জানান, দুর্ঘটনার পর অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে রাজধানীর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews