1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

গাজামুখী ফ্লোটিলার নৌবহরে ইসরাইলের বাধায় বিশ্বজুড়ে নিন্দা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার

আন্তর্জাতিক ডেস্ক:

গাজা অভিমুখে মানবিক ত্রাণ নিয়ে যাত্রার সময় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহর আটক দিয়েছে ইসরাইলি বাহিনী। এ ঘটনায় বিশ্বনেতারা তীব্র নিন্দা জানিয়েছে। এদিকে ইস্তাম্বুল, অ্যাথেন্স, বুয়েনস আইরেস, রোম, বার্লিন ও মাদ্রিদসহ বিশ্বের বিভিন্ন শহরে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা।

এর আগে, বুধবার (১ অক্টোবর) গভীর রাতে গাজামুখী মানবিক ত্রাণ নিয়ে যাত্রা করা নৌবহর সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটকে দেয় ইসরাইলি নৌবাহিনী। এ সময় সুইডিশ মানবাধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ ওই নৌযানগুলোতে অবস্থান করা বেশ কয়েকজন কর্মীকে আটক করে ইসরাইলে নিয়ে যাওয়া হয়।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের হস্তক্ষেপকে ‘সন্ত্রাসবাদমূলক কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং নিরীহ বেসামরিক নাগরিকদের জীবনকে বিপন্ন করেছে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইসরাইলের কর্মকাণ্ড প্রমাণ করে যে ‘গণহত্যাকারী নেতানিয়াহু সরকারের ফ্যাসিবাদী ও সামরিক নীতি কেবল ফিলিস্তিনিদের মধ্যেই সীমাবদ্ধ নয়’। তারা গাজাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেয়ার জন্য ইসরাইলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে।

মালয়েশিয়া

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার দেশের নাগরিকদের অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘ইসরাইলকে জবাবদিহি করার জন্য সব বৈধ ও আইনগত ভিত্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরো বলেন, ‘ইসরাইল কেবল ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকারকে উপেক্ষা করছে না বরং বিশ্ব সম্প্রদায়ের বিবেককেও পদদলিত করছে।’

কলম্বিয়া

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক্সে দেয়া এক বার্তায় ঘোষণা দেন, তার সরকার ইসরাইলি কূটনীতিকদের বহিষ্কার করছে এবং ইসরাইলের পদক্ষেপের আলোকে কলম্বিয়ার মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করছে।

ইতালি

ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি স্থানীয় গণমাধ্যমকে বলেন, ইসরাইল তাকে আশ্বস্ত করেছে যে নৌবহরের বিরুদ্ধে ‘কোনো সহিংস পদক্ষেপ’ নেয়া হবে না।

সেপ্টেম্বরে ইতালির ট্রেড ইউনিয়ন সিন্দাকাল ডি বেসের ধর্মঘট এবং বন্দরগুলোতে বিক্ষোভের পর সুমুদ ফ্লোটিলা ও গাজার সাথে তাদের সংহতি প্রকাশ করে ইতালির ইউনিয়নগুলো আগামীকাল শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।

আয়ারল্যান্ড

আইরিশ প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স বলেন, ইসরাইল গাজায় প্রয়োজনীয় সাহায্য পৌঁছাতে বাধা দিচ্ছে। তিনি এক বিবৃতিতে বলেন, ‘এই মানবিক কার্যক্রমে অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও সুরক্ষা আমাদের এবং যেসব দেশের মানুষ এতে অংশ নিয়েছেন, তাদের সবার জন্য উদ্বেগের বিষয়।’

বেলজিয়াম

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট এক্সে এক বিবৃতিতে ইসরাইলি সরকারকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানাতে আহ্বান জানান। তিনি বলেন, তার সর্বোচ্চ অগ্রাধিকার ‘আমাদের স্বদেশীদের অধিকারকে সম্মান করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের দেশে ফেরা’ নিশ্চিত করা।

ফ্রান্স

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন নৌবহরে অংশগ্রহণকারী ফরাসি নাগরিকদের কনস্যুলার পরিষেবা প্রদান করে এবং ‘তাদের বিলম্ব না করে ফ্রান্সে ফিরে যাওয়ার অনুমতি দেয়’।

যুক্তরাষ্ট্র

চলতি সপ্তাহের শুরুতে ২০ জন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা হোয়াইট হাউসকে নৌবহর রক্ষার জন্য পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

জাতিসঙ্ঘ

জাতিসঙ্ঘ নিজে এখনো নৌবহর আটকের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ফিলিস্তিন-বিষয়ক জাতিসঙ্ঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ বলেন, নৌবহরের বিরুদ্ধে ইসরাইলের হস্তক্ষেপ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের প্রতি পশ্চিমাদের নিষ্ক্রিয়তা তুলে ধরেছে।

সূত্র : আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews