1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

মেসির রেকর্ড ভাঙার আরও কাছাকাছি নরওয়েজিয়ান গোলমেশিন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৮৩ বার

ক্রীড়া ডেস্ক:ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড যেন সত্যিকারের ‘গোল মেশিন’। ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগে একের পর এক রেকর্ড গড়ে এগিয়ে চলেছেন তিনি। গত মাসে নাপোলির বিপক্ষে গোল করে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে দ্রুততম ৫০ গোলের রেকর্ড গড়েছিলেন হালান্ড। এবার তিনি আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির ৬০ গোলের মাইলফলক অতিক্রমের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন।বুধবার মোনাকোর বিপক্ষে ম্যাচে ম্যানচেস্টার সিটি ২-২ গোলে ড্র করে।

সিটির দুটি গোলই করেন হালান্ড। যদিও দুইবার এগিয়ে গিয়েও জয় তুলে নিতে পারেনি তারা। এই জোড়া গোলের মাধ্যমে হালান্ড দ্রুততম ৬০ গোলের রেকর্ড স্পর্শ করার দৌড়ে মেসিকে ছাড়িয়ে যাওয়ার আরও কাছে চলে এসেছেন। মেসি যেখানে ৬০ গোল করতে খেলেছিলেন ৮০টি ম্যাচ, সেখানে হালান্ড ইতিমধ্যেই মাত্র ৫০ ম্যাচে করেছেন ৫২টি গোল। ফলে মেসির রেকর্ড এখন সময়ের অপেক্ষা মাত্র।ম্যাচে উত্তেজনা ছড়ায় একটি পেনাল্টি সিদ্ধান্ত ঘিরে।

ঘটনার জেরে মোনাকোর এক কোচ লাল কার্ড দেখেন, আর হলুদ কার্ড পান সিটির অধিনায়ক ও মোনাকোর সাবেক খেলোয়াড় বার্নার্দো সিলভা।গোল পেলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন হালান্ড। ম্যাচ শেষে হতাশ কণ্ঠে তিনি বলেন, ‘এটা যথেষ্ট ভালো নয়। আমাদের সামনে তাকাতে হবে এবং পরের ম্যাচে জয় নিশ্চিত করতে হবে।’

এই মৌসুমে ক্লাব ও দেশের হয়ে হালান্ড দারুণ ছন্দে রয়েছেন। ১০ ম্যাচে করেছেন ১৭টি গোল, যার মধ্যে শুধুমাত্র টটেনহ্যামের বিপক্ষে ম্যাচেই গোল পাননি।সিটির কোচ পেপ গার্দিওলা ম্যাচ শেষে বলেন, ‘আমরা অনেক সুযোগ তৈরি করেছি, কিন্তু কাজে লাগাতে পারিনি। ফুটবলে ফলাফলই মুখ্য। ধীরে ধীরে উন্নতি হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews