যশোর প্রতিনিধি:
এপেক্স ক্লাব অব যশোর-এর উদ্যোগে আহসানউল্লাহ মসজিদ মাদ্রাসার এতিমখানার পুকুরে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব যশোর-এর সভাপতি অ্যাড. চুন্নু সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন ২০২৬ এর ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট পদের প্রার্থী অ্যাড. শওকত আলি পিন্টু ।
এসময় বক্তব্য রাখেন এপেক্সিয়ান আই.পি.পি. জসীমউদ্দীন খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খোরশেদ আলম বাবু, সেক্রেটারি ও ডিএনই দেলোয়ার হোসেন, সার্ভিস ডিরেক্টর কামরুজ্জামান মিলন এবং সার্জেন্ট এন্ড আর্মস সেলিমুল জহির শিকদার।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ জলাশয়ের মাছের প্রজনন বৃদ্ধি, পরিবেশ রক্ষা এবং সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এপেক্স ক্লাব অব যশোরের উদ্যোগে