1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

অভয়নগরে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনায় মামলা, আটক ৩

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বার
অভয়নগর (যশোর) প্রতিনিধি:
যশোরের অভয়নগরে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) সকালে মাত্র পাঁচ ঘণ্টার অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার চলিশিয়া গ্রামের তৈয়ব আলী শেখের ছেলে ইসরাফিল হোসেন (৩০), বুইকারা গ্রামের মৃত করিম হাওলাদারের ছেলে মুজিবর রহমান হাওলাদার (৬২) ও রাজঘাট এলাকার মৃত তরিকুল শেখের ছেলে হাসান শেখ (২৬)।
পুলিশ জানায়, প্রায় তিন মাস আগে বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী জিয়াউর রহমানের কাছে মোবাইল ফোনে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন চরমপন্থী সংগঠনের নেতা সজল আহমেদ। দাবিকৃত টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি চলিশিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা ইসরাফিলকে বোমা হামলার দায়িত্ব দেন। এরপর ভ্যানচালক মুজিবরকে বোমা তৈরির দায়িত্ব দেওয়া হয় এবং সরঞ্জাম কেনার জন্য তাকে ১,৫০০ টাকা সরবরাহ করা হয়। ইসরাফিলের নেতৃত্বে তিন সদস্যের একটি দল দুটি মোটরসাইকেলে করে হামলা চালায়।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন,
“মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে ভিন্নভিন্ন স্থান থেকে বোমা হামলায় সরাসরি জড়িত আসামিদের আটক করা সম্ভব হয়েছে। ঘটনায় ব্যবহৃত দুটি মোটরসাইকেলের মধ্যে একটি জব্দ করা হয়েছে, অপরটি উদ্ধারে অভিযান চলছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।”
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন বাজারে দুর্বৃত্তরা মেসার্স বিশ্বাস ট্রেডিং ও মেসার্স তরফদার ট্রেডিং নামের দুই ব্যবসাপ্রতিষ্ঠানে এ বোমা হামলার ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews