1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

মানচিত্র মুছে ফেলার হুমকি ভারতীয় সেনাপ্রধানের

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার
ভারতীয় সেনাপ্রধান দ্বিবেদী

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি পাকিস্তানকে আবার কড়া বার্তা দিলেন, এবার প্ররোচনা দিলে আর ‘আত্মসংবরণ’ করবে না ভারত। এমন আঘাত হানবে যে পাকিস্তানকে নিজেদের ইতিহাস, ভূগোল টিকিয়ে রাখতে গেলে ভাবতে হবে।এ সময় প্রতিবেশী দেশকে সংযত হয়ে চলারও পরামর্শ দেন দ্বিবেদী।

শুক্রবার রাজস্থানে একটি কর্মসূচিতে দ্বিবেদী বলেন, ‘বিশ্বের ইতিহাস এবং ভূগোলে পাকিস্তান নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে রাষ্ট্র সমর্থিত উগ্রবাদ বন্ধ করতে হবে। সিঁদুর অভিযানের সময় যে সংযম আমরা দেখিয়েছিলাম, এ বার আর তা দেখাব না। আবার ওরা প্ররোচনা দিলে আরো এক ধাপ এগিয়ে যাব।’

দ্বিবেদী আরো বলেন, ‘এমন হতেই পারে যে এমন আঘাত হানব, পাকিস্তানকে নিজের ইতিহাস, ভূগোল টিকিয়ে রাখতে ভাবতে হবে।’

শুক্রবার ভারতীয় সেনাবাহিনীকে আবার প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান। তিনি বলেন, ‘অনুগ্রহ করে পুরোপুরি প্রস্তুত থাকুন। ঈশ্বর চাইলে, খুব শীঘ্রই আরো একবার সুযোগ পাবেন। শুভেকামনা রইল। জয় হিন্দ।’ এর পরেই জল্পনা তৈরি হয়েছে। তবে কি পাকিস্তানে আবার হামলা করবে ভারত?

উল্লেখ্য, দিনকয়েক আগে জাতিসঙ্ঘের সাধারণ সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেন, ভারতের সাতটি যুদ্ধবিমান ধ্বংস করেছে সে দেশের সেনা। অবশ্য ভারতীয় বিমানবাহিনীর প্রধান এপি সিংহ আগেই পাকিস্তানের এই দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছিলেন, ‘মনগড়া গল্প’।

৯৩তম বায়ুসেনা দিবস উদযাপনে তিনি এ-ও জানান যে, পাকিস্তানের আট থেকে ১০টি যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত। এবার ভারতীয় স্থলসেনাপ্রধান স্পষ্ট হুঁশিয়ারি দিলেন পাকিস্তানকে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews