1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

গাজায় ‘অভিযান থামাতে’ সেনাবাহিনীকে নির্দেশ ইসরাইলি সরকারের

  • আপডেট টাইম : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার

আন্তর্জাতিক ডেস্ক:ইসরাইলি সামরিক বাহিনীকে ‘গাজা দখল করার জন্য চালানো অভিযান’ থামানোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ইসরাইলের রাষ্ট্রীয় অর্থায়নে ও সেনাবাহিনী পরিচালিত ‘আর্মি রেডিও’ এ তথ্য জানিয়েছে।ইসরাইলি সামরিক বাহিনীকে ‘গাজা দখল করার জন্য চালানো অভিযান’ থামানোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ইসরাইলের রাষ্ট্রীয় অর্থায়নে ও সেনাবাহিনী পরিচালিত ‘আর্মি রেডিও’ এ তথ্য জানিয়েছে।

শনিবার (৪ অক্টোবর) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা ডোরন কাদোশ বলেছেন, ইসরাইলের ‘রাজনৈতিক মহল’ সেনাবাহিনীকে গাজায় সামরিক অভিযান কমিয়ে আনতে এবং কেবল ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ গ্রহণের নির্দেশ দিয়েছে।তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, ‘গাজা সিটি জয়ের অভিযান আপাতত স্থগিত করা হয়েছে।

’এর আগে, শুক্রবার হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা আংশিকভাবে মেনে নিয়েছে। তবে প্রস্তাবের কিছু শর্ত নিয়ে আরো আলোচনার প্রয়োজন বলে জানিয়েছে গোষ্ঠীটি।ট্রাম্পের ২০-দফা পরিকল্পনার মধ্যে ছিল অবিলম্বে যুদ্ধবিরতি, বাকি ৪৮ জন ইসরাইলি পণবন্দীর বিনিময়ে ইসরাইলে আটক ফিলিস্তিনি বন্দীদের হস্তান্তর, আন্তর্জাতিক সংস্থার নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রবর্তন এবং হামাসের নিরস্ত্রীকরণের দাবি।

আরো আলোচনার প্রয়োজন হবে বলে ইঙ্গিত দিয়ে হামাস বলেছে, ‘গাজা উপত্যকার ভবিষ্যৎ ও ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকা’ সম্পর্কিত প্রস্তাবের দিকগুলো ‘সর্বসম্মত জাতীয় অবস্থান এবং প্রাসঙ্গিক আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের’ ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া উচিত।ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তিনি বিশ্বাস করেন হামাস ‘স্থায়ী শান্তির জন্য প্রস্তুত’। তিনি ইসরাইলকে ‘অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধ করার আহ্বান জানান, যাতে পণবন্দীদের নিরাপদে ও দ্রুত বের করে আনা যায়’।

সূত্র : আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews