1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রস্তাবে আংশিক সম্মতি জানাল হামাস

  • আপডেট টাইম : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার

আন্তর্জাতিক ডেস্ক:ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা আংশিকভাবে মেনে নিয়েছে। তবে প্রস্তাবের কিছু শর্ত নিয়ে আরো আলোচনার প্রয়োজন বলে জানিয়েছে তারা।শুক্রবার (৩ অক্টোবর) ট্রাম্পের গাজা যুদ্ধ অবসানে ২০-দফা পরিকল্পনা নিয়ে গোষ্ঠীটি তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। এ বিষয়ে অবগত একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ট্রাম্প রোববার পর্যন্ত এই প্রস্তাবের জবাব দেয়ার জন্য দলটিকে সময় দেয়ার কয়েক ঘণ্টা পর তারা প্রতিক্রিয়া জানিয়েছে।

ট্রাম্পের ২০-দফা পরিকল্পনার মধ্যে ছিল অবিলম্বে যুদ্ধবিরতি, বাকি ৪৮ জন ইসরাইলি পণবন্দীর বিনিময়ে ইসরাইলে আটক ফিলিস্তিনি বন্দীদের হস্তান্তর, আন্তর্জাতিক সংস্থার নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রবর্তন এবং হামাসের নিরস্ত্রীকরণের দাবি।আরো আলোচনার প্রয়োজন হবে বলে ইঙ্গিত দিয়ে হামাস বলেছে, ‘গাজা উপত্যকার ভবিষ্যৎ ও ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকা’ সম্পর্কিত প্রস্তাবের দিকগুলো ‘সর্বসম্মত জাতীয় অবস্থান এবং প্রাসঙ্গিক আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের’ ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া উচিত।

এর আগে, ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় বলেন, রোববারের মধ্যে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না হয়, তাহলে ‘হামাসের ওপর নরক নেমে আসবে, যা আগে কেউ কখনো দেখেনি’। তার এই বার্তার পর হামাস তাদের জবাব জানিয়ে বিবৃতি দেয়।পরে ট্রাম্প ট্রুথ সোশ্যালে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তিনি বিশ্বাস করেন হামাস ‘স্থায়ী শান্তির জন্য প্রস্তুত’।

তিনি ইসরাইলকে ‘অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধ করার আহ্বান জানান, যাতে পণবন্দীদের নিরাপদে ও দ্রুত বের করে আনা যায়’।হামাসের তাদের জবাবে নিরস্ত্রীকরণের বিষয়টিকে সম্বোধন করেনি। তবে গোষ্ঠীটি জানায়, তারা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে বর্ণিত পরিক্ল্পনা অনুসারে, বিনিময়ের জন্য প্রয়োজনীয় শর্তাদির বিধানসহ সব জীবিত ও নিহত পণবন্দীদের লাশ মুক্তি দিতে সম্মত হয়েছে।

তারা আরো জানায়, তারা ‘পণবন্দীদের হস্তান্তরে বিস্তারিত আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে আলোচনায় প্রবেশ করতে’ প্রস্তুত। এছাড়াও ‘ফিলিস্তিনি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এবং আরব ও ইসলামী সমর্থনে গাজা উপত্যকার প্রশাসন স্বাধীন ফিলিস্তিনি সংস্থার (টেকনোক্র্যাট) কাছে হস্তান্তর করতে প্রস্তুত’ বলে জানায় তারা।

সূত্র : আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews