1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন

পারভীনা খাতুন খুলনা বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত

  • আপডেট টাইম : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ বার

নিজস্ব প্রতিবেদক:
গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া-২০২৫-এ যশোর সদর উপজেলা, যশোর জেলা ও খুলনা বিভাগে মাধ্যমিক শাখা (সাধারণ) গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন পারভীনা খাতুন। তিনি বর্তমানে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করছেন।

পারভীনা খাতুনের জন্ম যশোর জেলার মাঠচাকলা গ্রামে মাতুলালয়ে। তাঁর পৈত্রিক নিবাস যশোর জেলার চৌগাছা উপজেলার পাতিবিলা হায়াতপুর গ্রামে। তিনি কবিতা, ছড়া, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, ভ্রমণকাহিনী ইত্যাদি রচনা করেছেন। শিক্ষকতা করছেন যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে। পিতা- মো: আজিজুর রহমান, মা হাসিনা খাতুন। একমাত্র কন্যা মুহাসিনা হক। তৎকালীন মুসলিম সমাজের চিরাচরিত নিয়ম অনুসারে অল্প বয়সেই পারিবারিকভাবে বিয়ের পর স্বামীর সংসারে চলে যান তিনি।

কিন্তু, শিক্ষার প্রতি অদম্য বাসনা তাঁকে থামাতে পারেনি। শিক্ষার প্রতি অনুরক্ততা দেখে উদারভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্বামী মাহবুবুল হক রবি। ফের পড়াশোনায় মনোনিবেশ করেন তিনি। স্বামী, সংসারের প্রতি কর্তব্য পালনের পাশাপাশি একে একে শিক্ষা জীবনের শেষ ধাপ অতিক্রম করে চাকুরী জীবনে প্রবেশের পর বিএড, এমএড, পিজিটি, এমফিলসহ বহুবিধ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন। শিক্ষা জীবনের প্রায় সকল ধাপেই গৌরবের সাথে প্রথম বিভাগ অর্জন করেন।

শৈশব থেকেই লেখালেখির প্রতি আগ্রহী ছিলেন। শিক্ষকতা ও সাহিত্য চর্চার পাশাপাশি উপস্থাপনা ও নাট্য নির্দেশনায়ও সমানভাবে সপ্রতিভ। নিজে নাটক রচনাও করেন। শিশু কিশোরদের প্রতি রয়েছে তার বিশেষ ভালোবাসা। তিনি সবসময় শিশুদের নিয়ে ভাবেন, তাদের উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে চান। সে কারণে দেখা যায় তাঁর কবিতা ও নাটকের বেশিরভাগই শিশু কিশোরদের নিয়ে লেখা। এসব লেখায় শিশুদের মনন বিকাশে তার আন্তরিক প্রচেষ্টা পরিস্ফুটিত হয়েছে।

তাঁর কবিতায় প্রতিবাদ ও বিদ্রোহের সুর যেমন উচ্চারিত হয়েছে, তেমনি আবহমান গ্রাম-বাংলার সহজ-সুন্দর রূপও ফুঁটে উঠেছে। তাঁর লেখা নাটক-খুকির স্বপ্ন, কংকালের হাসি, কোচিং বিড়ম্বনা, মোবাইল ছাড়ো বই ধরো, গরিবের ছেলে, বৌ শাশুড়ির সংসার, স্বপ্নরাজ্য, রাখালবন্ধু, হিংটিং, আজব দুনিয়া। তাঁর লেখা অধিকাংশ নাটক বাংলাদেশ টেলিভিশন, জাতীয় শিশু কিশোর নাট্য উৎসব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, ঝিনাইদহ শিল্পকলা একাডেমি, ফরিদপুর জসীমউদ্দীন অডিটোরিয়ামসহ কয়েকটি জেলায় মঞ্চায়ন হয়েছে। খুকির স্বপ্ন নাটকটি শিশু একাডেমির নাটক বিষয়ক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে।

ভারতের মধ্যপ্রদেশের পাহাড়ি পাঁচমারিতে আন্তর্জাতিক অ্যাডভেঞ্চার প্রশিক্ষণ ও মালয়েশিয়ার পিনাং জর্জ হেরিটেজ সিটিতে আন্তর্জাতিক ক্যাম্পিং সফলতার সাথে সম্পন্ন করেন তিনি। এসব বিষয়ে তাঁর লেখা ভ্রমণ কাহিনী মধ্যপ্রদেশের পাহাড়ি পাঁচমারী, জর্জ হেরিটেজ সিটি পিনাং মালয়েশিয়া বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর লেখা ছোটগল্প-স্বপ্নের মৃত্যু, সেউতি এবং একমাত্র উপন্যাস ‘কোনো এক বিকেলের গল্প’ ও মোটিভেশনাল লেখা ‘ঘুরে দাঁড়াও’ পাঠক সমাদৃত হয়েছে।

প্রকাশিত লেখার মধ্যে-
ক. কাব্যগ্রন্থ’-‘দ্রোহ’, প্রকাশকাল, ফেব্রুয়ারি ২০২১, একতা প্রকাশনী, ওঝইঘ.ঘঙ#৯৭৮.৯৮৪.৯০২০৫.৭.৩
খ. ‘চার স্বাদের চার নাটক’ ( এই বইটিতে চারটি নাটক স্থান পেয়েছে- ক. খুকির স্বপ্ন, খ. কংকালের হাসি, গ. কোচিং বিড়ম্বনা, ঘ. মোবাইল ছাড়ো বই ধরো), প্রকাশকাল, মার্চ ২০২১, একতা প্রকাশনী, ওঝইঘ.ঘঙ#৯৭৮.৯৮৪.৯০২৪২.৪.২
গ. ১৯৭১ গণহত্যা যশোর উপশহর, অনার্য প্রকাশনী, ওঝইঘ.ঘঙ#৯৭৮-৯৮৪-৮৯৯১-৯৭-৮
ঘ. আফরাঘাট ও ভায়না গণহত্যা, গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত, প্রথম প্রকাশ: মার্চ,২০২৩, ওঝইঘ.ঘঙ: ৯৭৮-৯৮৪-৩৫-৪৪৪৭-৬
ঙ. ঘুরে দাঁড়াও. দোলন প্রকাশন, প্রথম প্রকাশ, জুন-২০২৩, ওঝইঘ.ঘঙ: ৯৭৮-৯৮৪-৯৭৩৩৫-৬-০
আন্তর্জাতিক মানের জার্নালে ৫টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে
ক. ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাইস্কুল(জার্নাল)(পৃ.৩৬৩-৪১০)হেরিটেজ আরকাইভস অব বাংলাদেশ হিসট্রি ট্রাস্ট, সংখ্যা-২৮,জুন-২০২৪,আইএসএসএন ২০৭১-৮৫৮৬
খ.‘মহেশপুর গণহত্যা’(জার্নাল) (পৃ-৭৮-১২৫) গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত, প্রথম প্রকাশ: জুলাই ২০২২, ওঝইঘ ২৭৮৯-১০৬২
গ.ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলাধীন নতুন আবিষ্কৃত গণহত্যা: একটি জরিপ প্রতিবেদন, বাংলাদেশ এশিয়াশিক সোসাইটি (পত্রিকা) ৪৩তম খন্ড, জুন ২০২৫, ওঝঝঘ ১৬০৯৪৪০৯
উঙও:যঃঃঢ়ং://ফড়র.ড়ৎম/১০.৬৪২৯৮/লধংননহ.া৪র.০০৪
ঘ. পথ চলার গল্প (আন্তর্জাতিক কর্মসূচি), গার্ল গাইডস বার্তা ২০১৫, ২৪ তম বর্ষ, ১ম সংখ্যা।
ঙ. ক্যাম্পিং এ মালয়েশিয়া(পথ চলার গল্প-২) স্মারক পত্র, ৭ম আঞ্চলিক গাইড ক্যাম্প-২০১৯
চ. ১৯৭১ এ যশোর উপশহর ছিল একটি কসাইখানা- সময় জার্নাল।
প্রকাশের অপেক্ষায় রয়েছে কাব্যগ্রন্থ- স্বস্তি।

এসবের পাশাপাশি পারভীনা খাতুন রচনা করেছেন একাধিক শিক্ষামূলক নিবন্ধ, যা স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। শিক্ষকতা ও সাহিত্য চর্চার পাশাপাশি তিনি যুক্ত আছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথেও। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সদস্য, বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশনের জেলা কমিটির কার্যকরী পরিষদের সদস্য, যশোর শিল্পকলা একাডেমির সদস্য, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সদস্য, শিল্পকলা একাডেমির সাধারণ সদস্য, যশোর ইনস্টিটিউটের আজীবন সদস্য, প্রাচ্যসংঘ যশোরের নির্বাচিত মহিলা বিষয়ক সম্পাদিকা, শিল্পী সৃষ্টি যশোরের উপদেষ্টা। আলোচক হিসেবে একাধিকবার বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান করেছেন।

পারভীনা খাতুন বলেন একজন শিক্ষক নিজ পেশার প্রতি সৎ ও সুন্দর থেকে পেশাগত দায়িত্ব পালন করবেন। গুণী শিক্ষকের অবশ্যই ৩ টি প্রধান গুণাবলী থাকতে হবে। প্রথমত, ব্যক্তিগত গুণাবলী: (সৎ, দক্ষ, কর্মঠ, সুন্দর বাচনভঙ্গি, সুস্বাস্থ্যের অধিকারী, মার্জিত পোশাক, বিনয়ী, ভালো ব্যবহার, ধৈর্যশীল, নিয়মানুবর্তি, সময়ানুবর্তি, প্রগতিশীলতা, ন্যায়-নীতি-মূল্যবোধ সম্পন্ন, সুবিবেচক, মানসিক স্বাস্থ্যসম্পন্ন, শিক্ষার্থীপ্রেমী, পেশার প্রতি ভালোবাসা, জ্ঞানপিপাসু, দ্বিতীয়ত, পেশাগত গুণাবলী: (দৈনিক ও বার্ষিক পাঠ পরিকল্পনা, কনটেন্ট ও বিষয়বস্তুগত জ্ঞান, শিক্ষাথীদের মন বোঝা, পেডাগোজি, শিক্ষণ পদ্ধতি ও কৌশল, শিক্ষা উপকরণ, প্রাতিষ্ঠানিক নিয়ম, প্রশ্নকরণ, মূল্যায়নে নিরপেক্ষতা, ব্লেন্ডেড লার্নিং, পরীক্ষা পদ্ধতি, জেন্ডার সচেতনতা, জাতীয় শিক্ষা পদ্ধতি , সিলেবাস, শিক্ষার্থীদের সমস্যা মনোযোগ দিয়ে শ্রবণ ও সমাধানে উদ্যোগ, গবেষণাধর্মী মনোভাব, সহপাঠ্যক্রমিক কার্যাবলি), তৃতীয়ত, নাগরিক গুণাবলী: (রাষ্ট্রের প্রতি আনুগত্য, সমাজসেবী, নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা) এছাড়া গুণী শিক্ষক শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠার অনুপ্রেরণা যোগান।

তিনি বলেন, শিক্ষণ শিক্ষকের কাজ। শিক্ষক হলেন এমন একজন মানুষ যার আদর্শ, নীতি-নৈতিকতা, মূল্যবোধ, দর্শন, চলন, বলন, ভূষণ এসব অনুসরণযোগ্য হবে। আর তাকে শুধু শিক্ষার্থীরা নয়, সমাজের সর্বস্তরের মানুষ অনুসরণ করবে এবং উত্তম মানুষ হয়ে গড়ে উঠবে ও উন্নত সমাজ গঠন করবে। শিক্ষকতা এমন একটি পেশা যে পেশার পেশাজীবীদের দ্বারা অন্য পেশার পেশাজীবী তৈরি হয়। ভবিষ্যতের রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক, চিকিৎসক, বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, প্রকৌশলী, কৃষিবিদ, ব্যবসায়ী-সবার হাতে খড়ি হয় শিক্ষকদের হাতে।এজন্যই শিক্ষককে মানুষ গড়ার কারিগর বলা হয়।

বহুমুখি প্রতিভার অধিকারী এই নারী জেলার শ্রেষ্ঠ শিক্ষক ২০১৭ ও ২০২৩ ও শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক ২০১৭ হওয়ার সম্মান অর্জন করেছেন। পেয়েছেন সংবর্ধনা, সম্মাননা ও পদক। শিক্ষক, সাহিত্যিক, কবি, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসম্পন্ন এই গুণী মানুষটির সাফল্যের মুকুটে খুলনা বিভাগীয় ‘গুণী শিক্ষক-২০২৫ ’ আর একটি পালক যুক্ত হলো। তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews