
অনলাইন ডেস্ক:বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে অভিনন্দন বার্তা বিনিময় করেছেন।শনিবার (৪ অক্টোবর) দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে তারা এ অভিনন্দন বার্তা বিনিময় করেন।ড. ইউনূস বার্তায় বলেন, ৫০ বছর আগে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে।
এই সম্পর্ক ক্রমে বিকশিত হয়েছে এবং ফলপ্রসূ সহযোগিতা করেছে, যা উদযাপনের যোগ্য। তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারির নতুন অর্জনগুলো তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ।চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বার্তায় বলেন, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে আমরা অত্যন্ত মূল্য দেই। ৫০তম বার্ষিকীকে আমরা বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ত্বরান্বিত করার সুযোগ হিসেবে গ্রহণ করতে চাই। চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত অংশীদারির অব্যাহত প্রবৃদ্ধিকে আমরা উৎসাহিত করি।
Leave a Reply