1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে মৃতের সংখ্যা ৫৪

  • আপডেট টাইম : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার
❒ ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের সিদোয়ারজো শহরে আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুল ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪-এ দাঁড়িয়েছে। ছবি: আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের সিদোয়ারজো শহরে আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুল ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪-এ দাঁড়িয়েছে। উদ্ধারকারীরা এখনও নিখোঁজদের খোঁজে কাজ চালাচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, দুর্ঘটনা গত ২৯ সেপ্টেম্বর দুপুরের নামাজের সময় ঘটে। স্কুলের ভিত্তি ওপরের তলায় চলমান নির্মাণকাজের চাপ সামলাতে না পেরে ধসে পড়ে এবং শতাধিক কিশোর শিক্ষার্থীর ওপর ভেঙে পড়ে।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বাসার্নাস) অপারেশন ডিরেক্টর যুধি ব্রামান্তিও বলেন, ৫৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে। আশা করি আজই উদ্ধারকাজ শেষ করা সম্ভব হবে এবং মরদেহগুলো পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

জাতীয় দুর্যোগ সংস্থার (বিএনপিবি) উপ-প্রধান বুদি ইরাওয়ান জানিয়েছেন, এটি ইন্দোনেশিয়ার সবচেয়ে মারাত্মক স্কুল ধস দুর্ঘটনা। তিনি বলেন, কমপক্ষে ১৩ জন এখনও নিখোঁজ রয়েছেন। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, নিম্নমানের নির্মাণকাজ এই ধসের প্রধান কারণ হতে পারে।

উদ্ধারকাজে ক্রেন ব্যবহার করা হচ্ছে এবং সোমবারের মধ্যে সব ধ্বংসস্তূপ সরানোর আশা করা হচ্ছে। আল খোজিনি স্থানীয়ভাবে ‘পেসানত্রেন’ বা ইসলামিক বোর্ডিং স্কুল নামে পরিচিত। ইন্দোনেশিয়ায় সরকারি হিসাব অনুযায়ী প্রায় ৪২ হাজার ইসলামিক বোর্ডিং স্কুলে ৭০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews