1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

বেনাপোলে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তা আটক !

  • আপডেট টাইম : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার

নিজস্ব প্রতিবেদক :
বেনাপোল কাস্টমস হাউসে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর অভিযানে ঘুষের টাকাসহ এক রাজস্ব কর্মকর্তাকে হাতেনাতে গ্রেফতার করা হলেও, পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়ায় এলাকায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে যশোর জেলা দুদকের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

দুদকের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দীন আহমেদের নেতৃত্বে দলটি হঠাৎ করে বেনাপোল কাস্টমস হাউসের শুল্কায়ন গ্রুপ-৬ এ প্রবেশ করে তল্লাশি চালায়। অভিযানে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার অবৈধ ঘুষ লেনদেনের সহযোগী স্থানীয় একটি এনজিওর সদস্য হাসিবুর রহমানকে ঘুষের টাকাসহ আটক করা হয়।

দুদক কর্মকর্তারা ঘটনাস্থল থেকেই নগদ টাকা উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এনজিও সদস্য হাসিবুর রহমানকে পুলিশের কাছে হস্তান্তর ও মামলার প্রস্তুতি নেওয়া হলেও, রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে রহস্যজনকভাবে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিক মহলে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারা অভিযোগ করেন, “দুদক কর্মকর্তারা কাস্টমসের সঙ্গে সমঝোতার মাধ্যমে মূল অভিযুক্ত কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে এবং দায় চাপিয়ে দিয়েছে এনজিও সদস্যের ওপর।”

এ ঘটনার পর বেনাপোল কাস্টমস হাউসের সামনে স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষ প্রায় এক ঘণ্টা ধরে “ঘুষখোর ঘুষখোর, দুদক ঘুষখোর” শ্লোগান দিয়ে বিক্ষোভ করেন এবং দুদকের গাড়ি অবরুদ্ধ করে রাখেন। পরে পোর্ট থানা পুলিশের সহযোগিতায় শেষ রক্ষা হয়।

দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দীন আহমেদ বলেন, “গোপন সূত্রে তথ্য পাই যে, কাস্টমস হাউসে নিয়মিত ঘুষ লেনদেন হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নগদ টাকাসহ বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার এক সহযোগীকে আটক করা হয়। পরে বিষয়টি অধিকতর তদন্তের জন্য কাস্টম কর্মকর্তা শামীমা আক্তারকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তার সহযোগী স্থানীয় এনজিওর সদস্য হাসিবুর রহমান-কে গ্রেফতার দেখিয়ে পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও সহকারী রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তারা বলেন, “দুদকের এমন হঠাৎ অভিযান স্বাগত, তবে অভিযানের পর আটক কর্মকর্তাকে ছেড়ে দেওয়া হতাশাজনক।”

দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউস প্রতিদিন কোটি টাকার আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করে। কিন্তু দীর্ঘদিন ধরে এখানে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে স্থানীয় ব্যবসায়ী মহল ক্ষুব্ধ। দুদকের এই অভিযান সাময়িক আলোড়ন তুললেও, কর্মকর্তাকে ‘ছাড়া’ দেওয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে- “দুদকের হাত কতটা মুক্ত?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews