1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

বেনাপোল কাস্টমস হাউসে ঘুসকাণ্ডে এবার আটক রাজস্ব কর্মকর্তা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার

নিজস্ব প্রতিবেদক :

বেনাপোল কাস্টমস হাউসে আলোচিত ঘুসকাণ্ডে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে ধরা পড়েছেন রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার। সোমবার (৬ অক্টোবর) বিকালে ঘুসের দুই লাখ ৭৬ হাজার টাকাসহ এনজিও সদস্য হাসিব হোসেনকে আটক করে দুদক। দুদক কর্মকর্তাদের জেরায় হাসিব স্বীকার করেন, উদ্ধার করা টাকা শামীমা আক্তারের জন্যই নেওয়া হচ্ছিল। দুদকের যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক সালাহউদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানের সূত্র ধরে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজস্ব কর্মকর্তা শামীমাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় দুদক।

তদন্ত কর্মকর্তারা জানান, প্রাথমিক জেরায় শামীমা আক্তার স্বীকার করেছেন যে, হাসিব তার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং ঘুসের টাকাটি তার জন্যই সংগ্রহ করা হচ্ছিল। দুদক এখন যাচাই করছে, এ চক্রের সঙ্গে কাস্টমস হাউসের আরও কেউ জড়িত কিনা।জেলা দুদকের উপ-পরিচালক সালাহউদ্দীন বলেন, আমরা টাকা উদ্ধার করেই থেমে থাকিনি। যারা এই টাকার পেছনে রয়েছেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

বেনাপোল কাস্টমস ঘুসমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।তিনি আরও জানান, আটক রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও হাসিব হোসেনকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে এবং দুদকের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউস দীর্ঘদিন ধরেই ঘুস-দুর্নীতির অভিযোগে আলোচনায়। চলমান দুদক অভিযানকে অনেকে ‘বেনাপোলকে ঘুসমুক্ত করার প্রথম পদক্ষেপ’ হিসেবে দেখছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews