
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এরশাদ হোসেন সোনাকে পদ হইতে সাময়িক অব্যাহতি প্রদান করা হইলো।
জানা যায়, ৮ অক্টোবর বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এরশাদ হোসেন সোনা শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চলাকালে বিদ্যালয়ের মাঠের মধ্য দিয়ে পাওয়ার টিলারে ইট বহন করছিল।
Leave a Reply