1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

কালীগঞ্জের কাষ্ঠভাঙ্গায় কৃষক দলের আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার

সফিয়ার রহমান:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্ঠভাঙ্গা বাজারে রবিবার (১২ই অক্টোবর) বিকালে কাষ্ঠভাঙ্গা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি রবিউল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক মোকসেদুল মুমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মর্তুজা রেজা লিটু।

আলোচনা সভা পরিচালনা করেন মোস্তাক আহমেদ বকুল। বক্তারা বলেন, কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তাই তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় কৃষক দলকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews