1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

শ্রয়ের জন্য দেশীয় কারিগর দিয়ে নৌকা তৈরি করবে-উপদেষ্টা ফারুক-ই-আজম

  • আপডেট টাইম : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতাঃ

পিরোজপুরের নেছারাবাদে আকস্মিক সফর করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। রবিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তিনি বন্যাকবলিত এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে দ্রত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মাঠপর্যায়ের পরিস্থিতি পরিদর্শন করেন।সফরকালে তিনি নেছারাবাদের ঐতিহ্যবাহী শতবর্ষী নৌকারহাট খ্যাত আটঘর বাজারে যান।

বন্যা পরিস্থিতিতে দুর্গতদের কাছে পৌঁছানোর অন্যতম প্রধান বাহন নৌকার সহজলভ্যতা যাচাই ও স্থানীয়ভাবে নৌকা সংগ্রহের উৎস নির্ধারণই ছিল তার সফরের মূল উদ্দেশ্য।এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, মন্ত্রণালয়ের ডিজি রেজওয়ানুর রহমান, পিরোজপুর জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান, সহকারী জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভ‚ঞা জনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভ‚মি) মো. রায়হান মাহমুদ, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ বনি-আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, “দুর্যোগকালীন সময়ে দেশের মানুষকে রক্ষার ক্ষেত্রে দেশীয় নৌকার গুরুত্ব অপরিসীম।

তাই ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে স্থানীয়ভাবে তৈরি নৌকা ব্যবহারের ওপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।” “আগের সরকারগুলো বিপুল অর্থ ব্যয়ে বিদেশি নৌকা আমদানি করলেও, আমরা দেশীয় কারিগরদের তৈরি নৌকাই ব্যবহার করবো এতে যেমন দেশের অর্থ সাশ্রয় হবে, তেমনি স্থানীয় শিল্পও টিকে থাকবে।” তাই অর্থ সাশ্রয়ের জন্য দেশীয় কারিগর দিয়ে নৌকা তৈরি করব।সফর শেষে তিনি আটঘর বাজারের কারিগরদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews