1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

বিষাক্ত মদ পানে ছয়জনের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় বিষাক্ত মদপানে ছয়জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরও তিনজন দিনমজুর বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের সবাই নিম্ন আয়ের মানুষ। কেউ ভ্যানচালক, কেউ মিল শ্রমিক আবার কেউবা মাছ ব্যবসায়ী। চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌’গত বৃহস্পতিবার দিনগত রাতে ডিঙ্গেদহ বাজার এলাকায় কয়েকজন মিলে অ্যালকোহল পান করেন। এরপর একে একে অসুস্থ হয়ে বিভিন্ন সময়ে ছয়জন মারা গেছেন। গতকাল রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর পর বিষয়টি প্রকাশ্যে আসে। আমরা প্রত্যেকের বাড়িতে যাচ্ছি এবং ঘটনাটি নিয়ে তদন্ত করছি। এরই মধ্যে চারজনের দাফন সম্পন্ন হয়েছে। তাদের পরিবারের সদস্যরা গোপন রেখেছেন বিষয়টি।

নিহতরা হলেন সদর উপজেলার নফরকান্দি গ্রামের পূর্বপাড়ার ভ্যানচালক খেদের আলী (৪০), খেজুরা হাসপাতালপাড়ার মাছ ব্যবসায়ী মোহাম্মদ সেলিম (৪০), পিরোজখালি স্কুলপাড়ার ভ্যানচালক মোহাম্মদ লাল্টু ওরফে রিপু (৩০), শংকরচন্দ্র মাঝেরপাড়ার শ্রমিক মোহাম্মদ শহীদ (৪৫), ডিঙ্গেদহ টাওয়ারপাড়ার মিল শ্রমিক মোহাম্মদ সামির (৫৫) এবং ডিঙ্গেদহ এশিয়া বিস্কুট ফ্যাক্টরি পাড়ার শ্রমিক সরদার মোহাম্মদ লালটু (৫২)। এছাড়া দিনমজুর আলিম উদ্দিন নামের এক ব্যক্তি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ডিঙ্গেদহ বাজারে বেশ কয়েকজন মিলে মদ পান করেন। এরপর একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে। শনিবার প্রথমে খেদের আলী ও সেলিমের মৃত্যু হয়। পরদিন রোববার দিনভর মারা যান বাকি চারজন। এর মধ্যে চারজনের পরিবারের সদস্যরা তাদেরকে দ্রুত দাফনও সম্পন্ন করেছেন। ডিঙ্গেদহসহ আশপাশের গ্রামজুড়ে এখন শোকের ছায়া। একাধিক পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি হারিয়ে গেছে বিষাক্ত পানীয়ের ছোঁয়ায়। নিস্তব্ধ ঘরগুলো থেকে শুধু ভেসে আসছে আর্তনাদ।

কেউ হারিয়েছেন স্বামী, কেউ সন্তান, কেউ ভাই। তবে কেউই মুখ মুখছেন না। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ডিঙ্গেদহ বাজারে গোপনে দেশিয় মদ বিক্রি হয়ে আসছে। প্রশাসনের উদাসীনতার কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে দাবি করছেন তারা। স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, ডিঙ্গেদহ সহ আশপাশের এলাকায় অনেক দিন ধরেই গোপনে মদ বিক্রি হয়। কেউ কিছু বললে হুমকি দেয় মদ বিক্রেতারা। এখন ছয়জনের প্রাণ গেলো তবু যদি এবার প্রশাসন জাগে।

শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য দুলু মিয়া জানান, “ডিঙ্গেদহ বাজারে এক জায়গায় কয়েকজন একসঙ্গে মদপান করেন। আমার ওয়ার্ডের দুজন মারা গেছেন। আরও কয়েকজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আলিম উদ্দিন বলেন, ‘আমরা ভুট্টার গাড়ির লোডের কাজ করি। আমাদের সর্দার স্পিরিট পান করান। আমি অল্প পরিমাণে খেয়েছিলাম। কয়েকদিন পর আমরা সবাই অসুস্থ হয়ে পড়ি।” চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. আফরিনা ইসলাম জানান, রোববার বিকেলে লান্টু মিয়া নামে এক ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হয়।

পরিবারের সদস্যরা জানান, তিনি দুদিন আগে অ্যালকোহল পান করেছিলেন। “আমি প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ওয়ার্ডে পাঠাই। সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ জানিয়েছে, গত দুদিনে মোট ছয়জনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃত্যুর কারণ ও অ্যালকোহলের উৎস্য অনুসন্ধানে তদন্ত চলছে

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, ‘মদপানে ছয়জনের মৃত্যুর খবর পেয়েছি। উর্ধ্বতন কর্মকতাসহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। ঘটনার পর ডিঙ্গেদহ, শংকরচন্দ্র ও আশপাশের গ্রামগুলোতে নেমে এসেছে নীরব আতঙ্ক। সচেতন মহলের একটাই প্রশ্ন আর কত প্রাণ হারালে এই অবৈধ মদের কারবারের লাগাম টানবে প্রশাসন?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews