প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৬, ৯:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ
ঝিনাইদহে কৃষকের এক বিঘা জমির শিমগাছ কেটে দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক :
ঝিনাইদহের মহেশপুরে আনারুল ইসলাম নামের এক কৃষকের এক বিঘা জমির শিমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার ভবগনগর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত কৃষক আনারুল ওই গ্রামের বাসিন্দা।স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন জানান, গ্রামের মাঠে কৃষক আনারুল এক বিঘা জমিতে শিমের চাষ করেছিলেন।
কিছুদিন পর তিনি শিম বিক্রি করতে পারতেন। এরই মাঝে সোমবার রাতে তার চাষ করা সিমগাছগুলো কেটে দিয়েছে দুর্বৃত্তরা।কৃষক আনারুল ইসলাম বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানি না। মঙ্গলবার সকালে জমিতে গিয়ে দেখি গাছগুলো কাটা। ফসলের সঙ্গে কেন এমন শত্রুতা। আমি এ ঘটনায় আইনি আশ্রয় নেব।’এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।