1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

নেছারাবাদে বিদ্যালয়ে রহস্যজনক চুরি

  • আপডেট টাইম : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতাঃ

নেছারাবাদের অলংকারকাঠী মনিরাম (এম.আর) মাধ্যমিক বিদ্যালয়ে গভীর রাতে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) গভীর রাতে বিদ্যালয়ের প্রশাসনিক কক্ষের তালা ভেঙে চোরেরা বিদ্যালয়ের রেজুলেশন বহি ও ক্যাশ রেজিস্টার বহি নিয়ে গেছে। তবে একই কক্ষে থাকা ল্যাপটপ, প্রিন্টার, প্রজেক্টরসহ দামি জিনিসপত্র না নিয়ে চোরেরা চলে যায়।বুধবার (১৫ অক্টোবর) সকালে সহকারী শিক্ষিকা মোছা. শামিমা আক্তার বিদ্যালয়ে এসে দেখতে পান প্রশাসনিক কক্ষের তালা ভাঙা এবং আলমারির একাধিক ড্রয়ার খোলা।

তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি প্রধান শিক্ষককে জানান।বিদ্যালয়ের পাহারাদার মো. ফরিদ হোসেন বলেন, “আমি রাত তিনটা পর্যন্ত পাহারা দিয়েছি। অসু¯’তার কারণে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি তালা ভাঙা। শুনেছি, চোরেরা কিছু কাগজপত্র ও প্রায় দুই হাজার টাকা নিয়ে গেছে।”প্রধান শিক্ষক শংকর কুমার বড়াল বলেন, “চোরেরা আমার কক্ষ ও সহকারী শিক্ষকদের কক্ষের তালা ভেঙে রেজুলেশন ও ক্যাশ বহি নিয়ে গেছে। পাশেই দামি জিনিসপত্র ছিল, কিš‘ তা নেয়নি। বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হছ।”

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. নাসির উদ্দিন তালুকদার বলেন, “এর আগেও একবার বিদ্যালয়ে চুরি হয়েছিল। এবার চোরেরা কেবল কাগজপত্র নিয়েছে। এটি অত্যন্ত সন্দেহজনক। আমাদের বিপদে ফেলতে চুরির সঙ্গে হয়তো পাহারাদারের সম্পৃক্ততা থাকতে পারে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। চোরেরা দামি জিনিস না নিয়ে শুধু কাগজপত্র নিয়েছে। বিষয়টি নিঃসন্দেহে সন্দেহজনক। তদন্ত করে ব্যব¯’া নেওয়া হবে।”

 

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews