প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৭:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ২:৫১ অপরাহ্ণ
ঝিনাইদহে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, বাঁচাতে গিয়ে স্বামীও দগ্ধ

সোহেল রানা ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় মাহিমা খাতুন(২৪) নামের এক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। এ সময় স্বামী আশিক মিয়া (২৪) স্ত্রীকে বাঁচাতে গিয়ে তিনিও দগ্ধ হয়েছেন বলে জানা যায়। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে ৬নং সারুটিয়া ইউনিয়নের চরবাখরবার গ্রামে এ ঘটনা ঘটে।
দগ্ধ আশিক মিয়া চরবাখরবার গ্রামের অলোক মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে স্ত্রীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা ঢাকা বার্ণ ইউনিটে যাওয়ার পরামর্শ দিয়ে রেফার্ড করেন চিকিৎসক। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল কর্মকর্তা ডাক্তার শাহনেওয়াজ জানান, দুইজনের অবস্থায় আশঙ্কাজনক। তাই তাদের রেফার্ড করা হয়েছে।
যদিও তাদের শ্বাসনালী মোটামুটি ঠিক আছে। তারপরও শরীরের প্রায় ৫০ ভাগ পুড়ে গেছে। শৈলকুপা থানার ওসি মাসুম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ কেউ দেয়নি।
স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।