1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

কালীগঞ্জে ইটভাটায় চাঁদাবাজদের হামলা, ক্ষতি ২০ লাখ টাকা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪৭৫ বার

সোহেল রানা ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ নম্বর রাখালগাছি ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে অবস্থিত ‘কোহিনুর মুনসুর ব্রিকস’ ইটভাটায় চাঁদাবাজদের হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

ভাটার মালিক মোহাম্মদ রিপন হোসেন ও মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, এলাকার একদল চাঁদাবাজ তাদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই চাঁদাবাজরা ভাটায় হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে।

এতে ভাটার প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ। এ ঘটনায় ভাটার মালিকরা কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারা আরও জানান, চাঁদাবাজিতে জড়িতদের মধ্যে মোঃ মফিজুর, মোঃ আশিকুর ও মোঃ হাফিজুর সহ স্থানীয় আরও কয়েকজন পরিচিত ব্যক্তি রয়েছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, “ভাটার মালিকপক্ষ লিখিতভাবে অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews