
মাহামুদুল হাসান মামুন:
ধর্মীয় জবরদখল বাদে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকার সংরক্ষণ করা হবে ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে কোন গোড়ামী বা অত্যাচার বাংলাদেশ জামায়াতে ইসলাম বিশ্বাস করে না। ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ময়দানে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের যশোর ৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভি পি আব্দুল কাদের।শুক্রবার বিকালে ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ময়দানে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের আমীর সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভি পি আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা বায়তুল মাল সম্পাদক অধ্যাপক মুনির আক্তার, থানা সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক, ইউনিয়ন সহ-সভাপতি ও জামায়াতের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর সিদ্দিকী, ইউনিয়ন সেক্রেটারি সাইফুদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করে ইউনিয়ন সহকারী সেক্রেটারি আরিফ বিল্লাহ। অনুষ্ঠান শেষে আসরের নামাজ বাদ সকল মুসল্লীদের সাথে কুশল বিনিময় করে চুড়ামনকাটি বাজারে গণ সংযোগ করেন। এসময় দলের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply