1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

গত ১৬/১৭ বছরে দেশে থেকে পাচার হয়েছে ২৪০ বিলিয়ন ডলার: অ্যাটর্নি জেনারেল

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার
ঝিনাইদহ প্রতিনিধিঃ
গত ১৬/১৭ বছরে বাংলাদেশ থেকে ২৪০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। আন্তর্জাতিক গনমাধ্যমে তা উঠে এসেছে। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় জিয়া সাইবার ফোর্সের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে জিয়া সাইবার ফোর্স শৈলকুপা উপজেলা শাখার আয়োজনে তিনি আরো বলেন, ২৪০ বিলিয়ন ডলার মানে প্রতি বছরে প্রায় ১৬ বিলিয়ন ডলার। বছরে ১৩৬ বিলিয়ন ডলারের অর্থ হলো ২১ লক্ষ কোটি টাকা। আমার দেশের এক বছরের বাজেট প্রায় ৭ লক্ষ কোটি টাকা। দেশের তিন বছরের বাজেটের সম পরিমান টাকা প্রতিবছর লুটপাট করা হয়েছে। লুটেরা পালিয়ে গিয়ে বিদেশে শান্তিতে বসবাস করছে।

এই লুটেরাদের বিরুদ্ধে বাংলাদেশের ঘরে ঘরে সংবাদ পৌছে দেওয়ার দায়িত্ব নিয়েছে এই সাইবার ফোর্স। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ লুটপাটের পক্ষে না, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ লুটের বিপক্ষে, খুনের বিপক্ষে, খুনির বিপক্ষে। সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মানের জন্য জিয়া সাইবার ফোর্স গঠিত হয়েছে।

জিয়া সাইবার ফোর্স ঝিনাইদহ জেলা সমন্বয়ক মাহাবুবুর রহমানের সঞ্চালনায় ও জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক রজিবুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ, সিনিয়র সহ সভাপতি সাবেক মেয়র খলিলুর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান বাবলু সহ আরো অনেকে। এরপর তিনি শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বপ্নবাজ ফাউন্ডেশনের দেওয়া সুপেয় পানির পাম্ব উদ্বোধন ও হাসপাতালের রোগীদের জন্য নিজ অর্থে ৪০ টি সিলিং ফ্যান উপহার দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews