1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

নেছারাবাদে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে চলছে উন্নয়ন কার্যক্রম

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার

পিরোজপুর প্রতিনিধিঃ

নেছারাবাদের স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে চলছে ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম। উপজেলার ১নং বলদিয়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর আন্দোলনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব আব্দুল্লাহ আল-বেরুনী সৈকত তাঁর নেতৃত্বে গত কয়েক সপ্তাহে ইউনিয়নের বিভিন্ন স্থানে পুল, রাস্তা নির্মাণ ও সংস্কারের এক ব্যতিক্রমী উন্নয়নের ধারা শুরু হয়েছে।

মাত্র কয়েক সপ্তাহে ২০টিরও বেশি উন্নয়নমূলক কাজ সম্পন্ন ও চলমান রয়েছে। যা সম্পূর্ণ হয়েছে স্থানীয় জনগণের স্বেচ্ছাশ্রম ও অর্থায়নে। এর মধ্যে উল্লেখযোগ্য- বলদিয়া মলুহার বালিকা বিদ্যালয় সংলগ্ন পুলে নতুন ছাউনি, কেরামদ্দি সালাম মেম্বার বাড়ি সংলগ্ন দুটি পুল, ৬নং ওয়ার্ড ফকিরবাড়ি রাস্তায় ৬০০ ফুট সংস্কার, জিলবাড়ী মসজিদ সংলগ্ন বেলুয়া নদীতে নতুন পুল, কাটাখালি মাদ্রাসা সংলগ্ন পুল, রাজাবাড়ী বালিকা বিদ্যালয়ের পূর্ব পাশে নতুন পুল, সোনারঘোপ ও কাটাপিঠানিয়া দুর্গা মন্দির সংলগ্ন তিনটি পুলসহ বিন্না ও আজিজ আমিনবাড়ি সংলগ্ন রাস্তাসমূহের উন্নয়ন।

স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি বরাদ্দ ছাড়াই স্বেচ্ছাশ্রম ও স্থানীয় অর্থায়নে এসব কাজ সম্পন্ন হচ্ছে। এতে অংশ নিচ্ছেন এলাকার সাধারণ মানুষ, যুবক, দলীয় কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

বলদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম বলেন, “সবার আগে বলদিয়া” এই মূলমন্ত্রে ঐক্য, ভালোবাসা ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে পুরো ইউনিয়ন। “সৈকত ভাইয়ের নেতৃত্বে বলদিয়া ইউনিয়ন আজ স্বনির্ভরতা, ঐক্য ও জনসেবার এক দৃষ্টান্ত। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমাদের এই প্রচেষ্টা চলবে।” এই উদ্যোগ প্রমাণ করছে, বিএনপির রাজনীতি শুধু আন্দোলন নয়; বরং জনগণের পাশে থেকে উন্নয়ন ও কল্যাণে নিবেদিত এক ইতিবাচক রাজনীতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews