1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২২৩ বার

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর নতুন করে যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন বাস্তবায়নে ঐক্যের কোন বিকল্প নেই। জনগণ আগামীতে আর কোন আধিপত্যবাদী শক্তির ক্রীড়ানক হতে চায় না। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশের গণতন্ত্র, স্বাধীনতা সার্বভৌমত্বকে নিষ্কন্টর করার মধ্য দিয়ে আমাদের স্বপ্ন পূরণ করে করতে হবে।শনিবার সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বি-বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, সাংবাদিকদের বিভাজন ফ্যাসিবাদকে সহায়তা করেছিল। শেখ হাসিনার দানবীয় মূর্তির পেছনে এক শ্রেনীর সাংবাদিক দায়ী ছিল। যারাই ব্যক্তি স্বার্থে সাংবাদিকতার মতো মহান পেশাকে কলঙ্কিত করে দেশের সাংবাদিক সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করেছিল। যেখানে এক শ্রেণীর সাংবাদিক ফ্যাসিস্টের পক্ষে অবস্থান নিয়ে তোষণে ব্যস্ত ছিলো। আরেক শ্রেণীর সাংবাদিক গণতান্ত্রিক শক্তির পক্ষে অবস্থান নিয়ে বুক চেতিয়ে রাজপথে ছিল।

যারা গণতান্ত্রিক শক্তির পক্ষে অবস্থান নিয়েছিল, তাদেরকে দেশ ছাড়তে হয়নি। অন্যদিকে যারা ফ্যাসিস্টে অনুসারী ছিল তাদের পালাতে হয়েছে, অনেককে দেশ ছাড়তে হয়েছে। পরিবর্তিত পরিস্থিতির পর সাংবাদিকদের মধ্যে বিভাজন কোন ভাবেই কাম্য নয়।তিনি বলেন, সাংবাদিকতা এমন একটি পেশা যেখানে একজন প্রকৃত সংবাদকর্মীর কোন ভালো সময় যায় না। সাংবাদিকতা কাটা বিছানো পথ। একজন সত্যিকারের সাংবাদিকের জন্য এই পেশা কখনো পুষ্প বিছানো থাকে না। অনেক কঠিন পথকে ভালো বেসে এই পেশায় আসতে হয়।

বিগত দিনে এই যশোরের বিএনপির নেতৃত্বে সকল গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকরা আমাদের পাশে ছিল। অনেক সংকটময় মুর্হুতেও তারা আমাদের সুরক্ষা দেবার পাশাপাশি সাহস শক্তি জুগিয়েছিল। অতীতের মতো আগামীতেও সাংবাদিকদের সাথে বিএনপি এক সাথে পথ চলবে।সভায় অন্যতম বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন।প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব এহতেশামুল হক শাওন।সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান।

সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুল, প্রচার সেক্রেটারী অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদ, যশোর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক আহসান কবির বাবু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম। সভা পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস ফরহাদ এবং সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews