1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

ঝিকরগাছার মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

  • আপডেট টাইম : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার

নিজস্ব প্রতিবেদক

হেরোইনের মামলায় ঝিকরগাছার মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। রোববার স্পেশাল জেলা ও দায়রা জজ এস. এম. নূরুল ইসলাম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর আলম ঝিকরগাছা উপজেলার গঙ্গাধরপুর গ্রামের রমজান আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি আনিছুর রহমান পলাশ।

মামলার আভিযো জানা গেছে, ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে শার্শা থানা পুলিশ জানতে পারে নাভারণ সাতক্ষীরা মোড়ে এক মাদক ব্যবসায়ী হেরোইন নিয়ে অবস্থান করছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অভিযান চালায়। সেখানে গিয়ে দেখতে পান জাহাঙ্গীর দাঁড়িয়ে আছেন। এমন সময় পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি, তবে ব্যর্থ হন। রাত সাড়ে ১১টার দিকে নাভারণ সাতক্ষীরা মোড় থেকে তাকে আটক করা হয়। পরে তার লুঙ্গির কোচা থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে এসআই মোশাররফ হোসেন ২০১৬ সালের ৩১ অক্টোবর জাহাঙ্গীরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews