1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

স্বরূপকাঠি কলেজ ছাত্রদল নেতা সিফাত আকনের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার
নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতাঃ
সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রদলের সদস্য মোঃ সিফাত আকনের উপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২০ অক্টোবর) দুপুরে নেছারাবাদ উপজেলার মিয়রহাটে বিএনপি কার্যালয়ে স্বরূপকাঠি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ছাত্রনেতা সিফাত আকন অভিযোগ করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণতন্ত্র পুনরুদ্ধারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পচার প্রচারণের অংশ হিসেবে নেছারাবাদের মিয়ারহাট বাজার থেকে নান্দুহার বাজারে যাওয়ার সময় আকন বাড়ি নামক স্থানে পৌঁছালে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হকের নেতৃত্বে মনিরুলসহ আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমার ও সহকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায়। আমাদের মটর সাইকেল ভাংচুর করে। হামলার উদ্দেশ্য ছিল বিএনপি ও ছাত্রদলের কর্মীদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করা। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
সিফাত আরও বলেন, এ ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হকসহ আওয়ামী লীগের সন্ত্রাসী ৩০ থেকে ৩৫ জনের নামে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।সংবাদ সম্মেলনে স্বরূপকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিহাদ আকন, সদস্য মায়াজ ওহি প্রমুখসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন বলেন, ঘটনা সংক্রান্তে একটা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত চলমান আছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews