1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

ঝিনাইদহে বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার

 সোহেল রানা ঝিনাইদহ প্রতিনিধি:– ঝিনাইদহ সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ছয়টার দিকে উপজেলার গোয়ালপাড়া পাঁচমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে নষ্ট হয়ে পড়া ট্রাকটির চাকা মেরামতের কাজ করছিলেন হেলপার আলিমুল। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে চৌগাছাগামী ‘মামুন পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যান হেলপার আলিমুল। দুর্ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আলিমুল নড়াইল জেলার বাসিন্দা বলে জানা গেছে। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান বাসটি জব্দ করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews