1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

যশোরের বর্ষীয়ান বাম রাজনীতিক ইলাহদাদ খান না ফেরার দেশে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার

নিজস্ব প্রতিবেদক:

যশোরের বর্ষীয়ান বাম রাজনীতিক ইলাহদাদ খান স্বাধীন আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে আসিফ আকবর নিপ্পন। প্রয়াত ইলাহদাদ খান বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক সুরাইয়া শরীফের স্বামী।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠতে গিয়ে তিনি বিছানা থেকে পড়ে যান এবং হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে কুইন্স হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, নাতি নাতনি আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শেষ শ্রদ্ধা জানাতে মঙ্গলবার বিকেল ৩টায় তার মরদেহ যশোর উদীচী প্রাঙ্গনে নিয়ে যাওয়া হয়। এরপর বাদ আসর তালতলা জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা শেষে বেজপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews