1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

যশোরে সন্ত্রাসী পিচ্চি রবির পকেটে ককটেল বিস্ফারণ, র‌্যাবের হাতে আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার

নিজস্ব প্রতিবেদক:

যশোরে আলোচিত সন্ত্রাসী রবি ওরফে পিচ্চি রবিকে রক্তাক্ত অবস্থায় আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। মঙ্গলবার দুপুরে চাঁচড়া মোড়ে র‌্যাবের সদস্যরা রবিবে ঘিরে ফেললে সে পালানোর চেষ্টা করে। এসময় তার প্যান্টের পকেটে থাকা ককটেলটি বিস্ফোরিত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে র‌্যাবের সদস্যরা তাকে আটক করে।

পিচ্চি রবি রেলগেট চোরমারা দীঘির পাড়ের বাসিন্দা। পুলিশ বলছে, তার বিরুদ্ধে হত্যা, মাদক ও বোমাহামলাসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে। আটকের পর বিকালে র‌্যাব সদস্যরা যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে। পরে থানা পুলিশ আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেছে।

পুলিশ ও র‌্যাব সূত্রে জানা গেছে, যশোর রেলগেট এলাকার প্রাইভেটকার চালক রনি গত শনিবার দুপুর তিনটার দিকে বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় মুরাদ ও রবি এসে তাকে বেনাপোলে যাওয়ার কথা বলেন। কিন্তু রনি জানান, তার গাড়িতে ভাড়া আছে, তিনি ব্যস্ত থাকায় যেতে পারবেন না। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। প্রায় আধা ঘণ্টা পর পিচ্চি রবি, পুলেরহাটের কবিরের ছেলে মুরাদসহ কয়েকজন তিনটি মোটরসাইকেলে করে এসে রনিকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। ককটেলটি রনির মাথার উপর দিয়ে পাশের এক দোকানে বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের স্পিলিন্টারে রনির শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। হামলার পর আসামিরা রনিকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা রনিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শনিবার রাতে আহত রবিউল ইসলাম রনির স্ত্রী সুরাইয়া আক্তার বাদী হয়ে পিচ্চি রবি ও মুরাদকে আসামি করে মামলা করেন।

মামলার পরে যশোর রেলগেট এলাকার আলোচিত সন্ত্রাসীকে আটকে অভিযান চালায় বলে জানান র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার মো. রাসেল। তিনি বলেন, ‘পিচ্চি রবির বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তারা জানতে পারেন তিনি চাঁচড়া এলাকায় অবস্থান করছেন। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে রবিকে আটক করতে গেলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তার প্যান্টের ভিতর থাকা একটি ককটেলটি বিস্ফারণ হয়ে যায়।

এসময় সে আহত হয়। পরে তাকে চিকিৎসা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রবি এলাকায় ত্রাসের রাজত্ব করে আসছিলেন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। তার সহযোগীদেরও আটকে অভিযান চলছে বলে জানান তিনি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews