
নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহষ্পতিবার বিকেলে প্রেসক্লাব যশোরের দ্বিতীয়তলায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও যশোর কোতয়ালি থানার ওসি আবুল হাসনাত খান বেলুন ও জাতীয় পতাকা উত্তোলন করে এ সমে¥লনের উদ্বোধন ঘোষণা করেন।
পরে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সভাপতি শরিফুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন যশোরের উপ-মহাপরিদর্শক আরিফুল ইসলাম, শ্রম পরিদর্শক শওকত হোসেন, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ জয়ন্ত কুমার কুন্ডু, মডার্ণ বায়োটেকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ওমর সানী ও ব্যবস্থাপনা পরিচালক ডা. মোঃ বখতিয়ার।
অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানী উপস্থিত হওয়ার পর সব দর্শকের দৃষ্টি ছিল তার দিকে। সকলে তার সাথে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন।
Leave a Reply