1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

চৌগাছায় কমলা আইসক্রিম ফ্যাক্টরিতে লাখ টাকা জরিমানা 

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার

নিজস্ব প্রতিবেদক : অবৈধভাবে শিশু খাদ্য তৈরির অপরাধে চৌগাছার কমলা আইক্রিম ফ্যাক্টরী থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে এ জরিামানা আদায় করা হয়। কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার চৌগাছা বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কমলা আইসক্রিম ফ্যাক্টরী পরিদর্শনকালে দেখতে পাওয়া যায় ফাক্টরীতে বিপুল পরিমাণ ইন্ডাষ্ট্রি রং এবং কেমিক্যাল দিয়ে অনুমোদনহীন আইসক্রিম তৈরি করা হচ্ছে। বিএসটিআইয়ের অনুমতি ছাড়া বিভিন্ন কোম্পানীর আইসক্রিম ও প্রাণ আরএফএল কোম্পানীর রোবো আইসক্রিম নকল তৈরি করছে ফ্যাক্টরীতে। তাদের বৈধ কোনো কাগজপত্র নেই। উৎপাদিত পণ্যে কোন দাম, উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ নেই। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় কোম্পানী থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে নির্দেশনা দেয়া হয়েছে এখন থেকে সেখানে কোনো প্রকার অবৈধ পণ্য ও শিশু খাদ্য তৈরি করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews