1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

যশোরে তিন মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন 

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার

নিজস্ব প্রতিবেদক : ফেনসিডিলের মামলায় তিন মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা হলো, চৌগাছার কারিকরপাড়ার মৃত নান্নুর ছেলে আসলাম, নুর ইসলামের ছেলে বাবু ও খুলনা ফুলতলার পয়গ্রামের রোস্তম আলীর ছেলে ইকরাম আলী শেখ।
বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার এক রায়ে এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি হাজী আনিছুর রহমান মুকুল।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১২ সালের ৩ সেপ্টেম্বর যশোরের ডিবি পুলিশের একটি দল ঢাকা রোডের বাবলাতলা এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে তিনটার দিকে দুইটি মোটরসাইকেল খাজুরা বাসস্ট্যান্ডের দিকে আসতে দেখে থামায়। পুলিশ তাদের থামিয়ে আটক ও তল্লাশি করে ব্যাগের ভিতর থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় আটক তিনজনসহ ৪ জনকে আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন এসআই আবুল খায়ের মোল্যা। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আসামি আসলাম, বাবু ও ইকরামকে অভিযুক্ত এবং মফিজুরের অব্যাহতি চেয়ে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই ইউনুস আলী।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আসলাম, বাবু ও ইকরামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত তিনজনই জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews