1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

যশোর পৌরসভা ও সুইসকন্ট্যাক্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার

যশোর প্রতিনিধি : যশোর পৌরসভা ও সুইসকন্ট্যাক্টের মধ্যে সম্প্রীতি প্রকল্পের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষরিত হয়। জলবায়ু অভিবাসীদের পৌর পরিকল্পনা ও পরিষেবা কাঠামোর সঙ্গে অন্তর্ভুক্ত করে সহনশীল, ন্যায়সঙ্গত ও টেকসই নগর ব্যবস্থা গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
বৃহস্পতিবার বিকেলে পৌর কার্যালয়ে এ স্মারক সাক্ষরিত হয়। এর মাধ্যমে সুইসকন্ট্যাক্ট যশোর পৌরসভার সক্ষমতা বৃদ্ধি, তথ্যভিত্তিক পরিকল্পনা প্রণয়ন এবং অন্তভূক্তিমূলক সেবা ব্যবস্থাপনা জোরদারে সহায়তা করবে। প্রকল্পটি স্থানীয়ভাবে পরিচালিত, জলবায়ু-সংবেদনশীল নগর সুশাসনকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
তাছাড়া এর অধীনে জলবায়ু অভিবাসীদের শনাক্তকরণ ও তথ্য হালনাগাদ, মাইগ্রেশন অ্যাকশন প্ল্যান, লোকাল ক্লাইমেট অ্যাডাপ্টেশন কমিটি এবং মাল্টি স্টেকহোল্ডার ওয়ার্কিং গ্রুপ এর মতো অংশগ্রহণমূলক প্রক্রিয়াগুলোর উন্নয়ন, মৌলিক সামাজিক সেবায় প্রবেশাধিকারের সুযোগ বৃদ্ধি, এবং কর্মশালা ও প্রযুক্তিগত বিনিময়ের মাধ্যমে পৌর কর্মকর্তা ও স্থানীয় অংশীজনদের সক্ষমতা উন্নয়ন সহজতর করা হবে।
এই উদ্যোগ যশোরকে একটি মডেল পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্প্রীতি প্রকল্পটি যৌথভাবে অর্থায়ন করছে সুইজারল্যান্ডের দূতাবাস, সরকার ও লোকালস ওয়াসার/ম্যাক্স ডিটিং এজি।
এতে বক্তৃতা করেন যশোর পৌরসভার প্রশাসক এবং জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক. রফিকুল হাসান ও সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হোসেন।
এ সময় তারা বলেন, এই সমঝোতা স্মারকটি যশোরকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার পথ উন্মুক্ত করতে চায় এবং সদেখাতে চায় কীভাবে স্থানীয়ভাবে পরিচালিত, তথ্যনির্ভর ও অংশীদারিত্বভিত্তিক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে অন্তভুক্তিমূলক ও টেকসই নগর উন্নয়ন সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews