1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

তারেক রহমানের উৎসাহে তৃণমূলে জিয়া ফুটবল টুর্নামেন্ট : মিজান খান

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২১১ বার

নিজস্ব প্রতিবেদক : জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান বলেছেন, ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। কিন্তু মাঝখানে আমাদের দেশে ফুটবলের জনপ্রিয়তা কিছুটা ভাটা পড়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উৎসাহে দেশে ফুটবলকে আরও জনপ্রিয় করতে তৃণমূলের খেলোয়াড়দেরকে উৎসাহ দিতে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধরে রাখতে জিয়া ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।’

শুক্রবার বিকেলে ঝিকরগাছা উপজেলার বারবাকপুর যুব সমাজের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, মাদকের আগ্রাসন থেকে নিজেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত থাকলে মাদকের ছোবল থেকে বাচা যাবে।’

এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে গোড়পাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। আর রানার্সআপ হয়েছে বল্লা ফুটবল একাদশ। ফাইনাল ম্যাচে নির্ধারত সময়ে গোল শূণ্য ড্র হয়। ফলে টাইব্রেকারে জয় নিশ্চিত করে গোড়পাড়া ফুটবল একাদশ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির সাবেক সহসভাপতি এড. মো: ইসাহক, ঝিকরগাছা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী ও সাবেক সভাপতি মোর্তজা এলাহি টিপু, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews