প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৬, ১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৫, ১২:২৬ অপরাহ্ণ
ঝিনাইদহের কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরি, উধাও স্বর্ণালংকার ও নগদ অর্থ

সফিয়ার রহমান স্বাধীন বাংলা নিউজ :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের বগেরগাছি গ্রামের মুন্সিপাড়ায় এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত ২২ অক্টোবর রাত আনুমানিক ২টা ৪৩ মিনিটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর প্রবাসী আব্বাস আলীর বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তরা প্রবেশ করে প্রায় ১০ থেকে ১৫ ভরি স্বর্ণালংকার ও ২০ থেকে ২৫ হাজার টাকা নিয়ে যায়।
এ সময় বাড়ির আশপাশের সিসি ক্যামেরায় একজন চোর পাশের বাড়ি থেকে সাপল (যন্ত্র) আনতে দেখা গেলেও স্পষ্টভাবে তাকে চিহ্নিত করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই প্রবাসী আব্বাস আলীর পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, “চোর যত বড় চালাকিই করুক না কেন, আমরা তাকে সনাক্ত করেই ছাড়ব। ইতোমধ্যে ঘটনার বিভিন্ন দিক আমরা খতিয়ে দেখছি।
” প্রবাসী আব্বাস আলী গণমাধ্যমকে বলেন, “আমি সিঙ্গাপুরে ২৫ বছর পরিশ্রম করে তিলে তিলে গড়া স্বর্ণালংকার জমিয়েছিলাম। গত ২২ তারিখে চোরে আমার সব নিয়ে গেছে। আমি থানায় জিডি করেছি এবং আইনগত ব্যবস্থা নিচ্ছি। সকলের সহযোগিতা কামনা করছি যাতে চোরকে দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনা যায়।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।
স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।