- প্রকৌশলী মোঃ আক্তার আলী
যতদিন তুমি না হও জয়ী
শুনবে না তোমার গল্প কেউ-ই।
ছুঁড়ে ফেলে তাই যত সংশয়
অজয়কে তুমি করে নাও জয়।
কারণ তুমি 'জয়া' পরাজয়;
সে তো তোমার জন্য নয়।
আর নিজেকে রাখো আরও বেশি জড়িয়ে
স্রষ্টার সন্তুষ্টি ও পবিত্রতার চাদরে,
সর্বদা সৎ, সত্য, সঠিক পথকে
ধর দৃড়ভাবে আঁকড়ে।
ছুঁড়ে ফেল যত সব কুসংস্কার, ভয়-ভীতি,
জীবনের দুর্গম পথ পাড়ি দিয়ে হয়ে ওঠো
জীবন উপন্যাসের সেরা পার্বতী।
হিমালয়ের মত মাথা উঁচু করে চলতে শেখো
আলোর পথের দিশারী হও-
হও দিগ্বিজয়ী অসামান্যা,
জগৎ জুড়ে নাম ছড়িয়ে
দাও ভরিয়ে সুখের বন্যা।
জীবনের এই দুর্গম পথ চলাতে-
সর্বদা মানসিক শক্তি জোগাতে
সব কাজে আছি-
তোমার খুব কাছাকাছি
আছি সর্বদা ছায়ার মত পাশে,
যেন তোমার হাসিতেই প্রকৃতি হাসে।
আছে হৃদয়ে তোমার জন্য নিরন্তর শুভকামনা,
হে 'জয়া' জগতজয়ী, হে আগামীর হিমালয় কন্যা।