
নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার চুড়ামনকাটি প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন ও সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনকে সম্মাননা দেয়া হয়েছে। ওয়াহিদুজ্জামান মিলন সাংবাদিক ইউনিয়ন যশোরের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত এবং বিল্লাল হোসেন দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার যশোর প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় রোববার দুপুরে প্রেসক্লাবের পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হেদায়েত খান, বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সহ সভাপতি আলমগীর কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন, আব্দুস সাত্তার কিনে, কোষাধাক্ষ মহব্বত আলী, দফতর সম্পাদক তৌহিদ আহমেদ ফিট্টু, আলী রেজা রাজু, মাহমুদুল হাসান মামুন প্রমূখ।
Leave a Reply