1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

নেছারাবাদে নিষেধাজ্ঞার শেষ দিনে ১৭ জেলের জেল-জরিমানা

  • আপডেট টাইম : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা:

মা-ইলিশ ধরার নিষেধাজ্ঞার শেষ দিনে নেছারাবাদের সন্ধ্যানদীতে ইলিশ শিকারের দায়ে ১৭ জেলেকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এর মধ্যে চার জেলেকে ৭ দিনের সশ্রম কারাদন্ড, একজনকে ৭ দিনের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা ও বারজন জেলেকে ১ লক্ষ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাহিদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রায়হান মাহমুদ পৃথক পৃথক আদালত বসিয়ে ওই দন্ডাদেশ দেন।

কারাদন্ড প্রাপ্তরা জেলেরা হলো সজল মিস্ত্রী, স্বপন বাড়ই, জাহিদুল, আল আমিন, উভয় দন্ডপ্রাপ্ত খোকন এবং অর্থ দন্ডপ্রাপ্তরা হলো মোরছালিন, রব্বানী, সৈকত, জুনায়েত, শিশির, মোহসিন, ইসরাফিল, ওয়াহিদুল, সুমন, হালিম, ইমরান ও হাফিজুল।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক জানান, নৌ পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ শনিবার বিকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত উপজেলার সন্ধ্যানদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ইলিশ শিকারের সময় ১৭ জেলেকে আটক করা হয়। পরে পৃথক আদালত বসিয়ে ওই দন্ডাদেশ দেন আদালতের বিচারকরা। এ সময় আনুমানিক ৪০ হাজার মিটার সুতার জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews