শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
সুন্দর বনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গাবাহিনীর প্রধান নজরুল শেখকে দুইটি একনালা বন্দুক ও ৬ রাউন্ড গুলি সহ আটক করেছে কোস্টগার্ড মংলা পশ্চিম জোন।
রবিবার ২৬ অক্টোবর সকাল ছয়টার দিকে সুন্দরবনের শিবসা নদীর কালা বঙ্গি এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবগি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৬ অক্টোবর রবিবার সকাল ৬ টায় কোস্টগার্ড মোংলা জোনের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
কোস্টগার্ড সূত্রে আরও জানা যায় জানা যায়, আটককৃত ডাকাত নজরুল শেখ (৪৮) বাগেরহাট জেলার রামপালের বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিলো। এছাড়াও, গত ৩১ জুলাই রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি এবং বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দিয়ে আসে। এর পর থেকেই বাহিনীকে আটকের অভিযানে নামে কোস্ট গার্ড। উল্লেখ্য গত ১২ সেপ্টেম্বর অস্ত্র ও গোলাবারুদ সহ রাঙ্গা বাহিনীর ২ সদস্যকে আটক করা হয় এবং জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করা হয়।
জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ডাকাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।