1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

মণিরামপুর থানার ওসিসহ দুইজনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২১২ বার

নিজস্ব প্রতিবেদক : শান্তিভঙ্গের আশঙ্কায় মণিরামপুর থানার ওসি ও এসআই’র বিরুদ্ধে যশোর নির্বাহী আদালতে মামলা হয়েছে। রোববার মণিরামপুরের গাবরডাঙ্গা গ্রামের প্রভাষ ঘোষ বাদী হয়ে এ মামলা করেছেন। বিচারক অভিযোগটি গ্রহণ করে আগামী ২ ডিসেম্বর আসামিদের আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন। আসামিরা হলো, মণিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান ও এসআই মিলন হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে, প্রভাষ ঘোষ পৈত্রিক সূত্রে বিভিন্ন দাগে ৫ একর ১০ শতক জমি মালিকানা লাভ করে ভোগদখল করে আসছেন। একই গ্রামের রবিউল ইসলাম, আবুল হোসেন দফাদার, রফিকুল দফাদার, আলমগীর দফাদার, জাহাঙ্গীর দফাদার, শফিকুল দফাদার ও শহিদুল দফাদার ওই জমি জবরদখলের ষড়যন্ত্র শুরু করে। এরই ধারাবাহিকাতায় তারা একের পর এক মামলা দিয়ে হয়রানী করে প্রভাষ ঘোষকে। মামলার বিচারিক কার্যক্রম শেষে রায় প্রভাষ ঘোষের অনুকূলে আসে। এরপরও জমি দখলের চেষ্টা চালিয়ে যায় রবিউল ইসলামরা। গত ১০ সেপ্টেম্বর রবিউল ইসলামরা জমি দখলের জন্য লোকজন নিয়ে গাছপালা গেটে নেয়। ফসল নষ্ট করে এবং ঘেরের মাছ ধরে নেয়ার চেষ্টা করে। এ ঘটনায় প্রভাষ ঘোষ ১৪ সেপ্টেম্বর লোকজন নিয়ে থানায় অভিযোগ দিতে যান। এ সময় থানার ওসি ও এসআই মিলন হোসেন তাদের সহযোগিতা না করে থানা থেকে বের করে দেয়ার চেষ্টা করেন। একই সাথে তিনি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেনা জানিয়ে প্রভাষ ঘোষসহ তার সহযোগীদের নামে মিথ্যা মামলা দিয়ে আদালতে চালান দেয়ার হুমকি দেন। থানার ওসি ও এসআই’র এহেন হুমকিতে প্রভাষ ঘোষ ও তার সহযোগীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। থানার ওসি, এসআই’র কর্মকান্ডে রবিউল ইসলামরা আরও বেপরোয়া হয়ে ওঠায় তিনি আদালতে এ মামলা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews