1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের ফাঁসি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার

খুলনা প্রতিনিধি : খুলনার দৌলতপুরের পারভেজ হাওলাদার ও সুপর্ণা সাহা হত্যা মামলায় আদালত সাতজনের ফাঁসির আদেশ দিয়েছে। ২০০৯ সালের ৩ জানুয়ারি রাতে সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে প্রথমে পারভেজ হাওলদার ও পরে সুপর্ণা সাহাকে হত্যা করে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে অতিরিক্ত মহানগর আদালত-১-এর বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মিথুন, তুষার, জীবন, তুহিন, রাজ, ইবাদুল ও শোয়েব সুমন। এদের মধ্যে তিনজন পলাতক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় কুটি ও শামীম নামে দুজন বেকসুর খালাস পেয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, দৌলতপুরের দেয়ানার বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে পারভেজকে সবুজ সংঘ মাঠের কাছে সাহাপাড়ায় সন্ত্রাসীরা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় সাহাপাড়ার সুপর্ণা সাহা, তার বাবা দিলিপ সাহা ও তার মা রেখা সাহা সেখানে এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্যে করে গুলি চালালে সুপর্ণা গুলিবিদ্ধ হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানের মৃত্যু হয়। এ ঘটনায় পারভেজের বাবা নিজামউদ্দিন বাদী হয়ে ৭ জনকে আসামি করে মামলা করেন। এতে উল্লেখ করা হয়, তৎকালীন পুলিশের বড় কর্তা শহিদুল ইসলাম রবির ছেলে মিথুন পারভেজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওই মিথুনসহ ৭-৮ জনে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেন। পরে তদন্ত কর্মকর্তা ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত মঙ্গলবার এ রায় দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews