1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচারণা শুরু ঝিনাইদহ-৪ আসন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে, আহত ২ এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নেছারাবাদে প্রচারণার প্রথম দিনেই প্রতিপক্ষের সাথে হট্টগোল কাপ পিরিচ প্রতিক বিজয়ী করে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি ডা. শামারুখ মাহজাবীনের নামে ঢাকা হলি ফ্যামিলিতে ছাত্রী হোস্টেল যশোর এমএম কলেজে পরীক্ষার ডিউটি ফেলে কোচিং সেন্টারে, শিক্ষককে শোকজ যশোরে ৩২ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

ঝিনাইদহে নবগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে নবগঙ্গা নদীতে ডুবে আরিয়ান (৪) ও তাসনীম (৪) দুই শিশুর মৃত্যু হয়েছে। নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে ওই দুই শিশু ডুবে যায়।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার কাতলামারি কুঠিরপাড় গ্রামে নবগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।মৃত আরিয়ান কাতলামারি কুঠিরপাড় গ্রামের সোহেল মিয়ার ছেলে ও মত তাসনীম একই গ্রামের ইমদাদুল ইসলাম তারা মিয়ার মেয়ে।

কাতলামারি পুলিশ ক্যাম্পের এসআই জাহাঙ্গীর আল মামুন জানান, তিনজন শিশু নবগঙ্গা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তাসনীম ও আরিয়ান নদীর পানিতে ডুবে যায়। এসময় অপর শিশুটি বাড়িতে ফিরে স্বজনরা জানালে তারা নদীতে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। যে কারণে মরদেহ মৃতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক ভাবে মরদেহ দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews