1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

ঝিনাইদহ সীমান্তে অবৈধভাবে ভারত পারাপারের সময় ৯ জন আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে মাদক উদ্ধার ও অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত থেকে সকাল পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, রাত ১২টা ৫০ মিনিটের দিকে মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫২/৮ এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লেবুতলা গ্রামের তোতা মিয়ার বাড়ির দক্ষিণ পাশের বাঁশঝাড় থেকে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ছাড়া ভোর ৪টা ৩০ মিনিটে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার ৬১/১৮-আর সংলগ্ন পিপুলবাড়িয়া গ্রাম থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে দুইজন (একজন পুরুষ ও একজন নারী) বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে ভোর ৫টা ১৫ মিনিটে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত এলাকায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় চার নারীকে আটক করা হয়। একই এলাকায় সকাল ৯টা ৩০ মিনিটে আরও একজন নারী এবং সকাল ১১টা ৩০ মিনিটে আরও দুই নারীকে আটক করে বিজিবি সদস্যরা।

আটককৃতদের সবাইকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews