1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন

ঝিকরগাছার ইউএনও ভুপালী সরকারকে বিদায়ী সংবর্ধনা

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার

ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। ঝিকরগাছা সম্মিলিত সচেতন নাগরিক সমাজের আয়োজনে শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বদলিজনিত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার। উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিসিআইসি সার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আশফাকুজ্জামান খান রনি, স্বেচ্ছাসেবী সংগঠন সেবার প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুজ্জামান বাবু। এসময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, যশোর ফুল উৎপাদন ও বিপনন সমবায় সমিতি লিঃ (জেএফএস) এর সাধারণ সম্পাদক মীর ফারুখ আহম্মদ, ছাত্র প্রতিনিধি আখিঁ খাতুন, সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী, গদখালী ফুলচাষি ও ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর, উপজেলা প্রশাসন স্কুলের প্রধান শিক্ষক ঝর্ণা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠানে বিদায়ী ইউএনও ভুপালী সরকারকে নিয়ে নিজের লেখা আবেগঘণ কবিতা আবৃতি করেন প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি। সংবর্ধণা অনুষ্ঠানে ক্রেস্ট, ফুল ও উপহার সামগ্রী দিয়ে বিদায়ী ইউএনও ভুপালী সরকারকে বরণ করে নেন, বীর মুক্তিযোদ্ধা সংসদ, ঝিকরগাছা প্রেসক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন সেবা ও রিপোটার্স ক্লাব, গদখালী ফুলচাষি ও ফুল ব্যবসায়ী কল্যান সমিতি, বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, ছাত্র প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস্ টুয়েন্টি, উষার আলো স্বেচ্ছাসেবী সংগঠন, সাদামনের মানুষ খ্যান সায়েদ আলী, উপজেলা প্রশাসন স্কুল, উপজেলা দলিল লেখক সমিতি, উপজেলা এনজিও ফোরামসহ বিভিন্ন সংগঠণ।
পরে দুপুর ১২টায় ঝিকরগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের আমন্ত্রনে ইউএনও ভুপালী সরকার বিদায়ী সাক্ষাতে মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, আতাউর রহমান জসি, সেক্রেটারী মোঃ তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ আবিদুর রহমান, কার্যনির্বাহী সদস্য এম আলমগীর হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ, রাফিউল ইসলামসহ সকল সাংবাদিকগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews